
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাকরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মাহফুজুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার চকসহবত গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এ সময় তাঁর হেফাজত থেকে ২০০ পিস অবৈধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পত্নীতলা থানার পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :