নাটোরে হিন্দুদের দূর্গাপূজা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
নাটোরে হিন্দুদের দূর্গাপূজা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার

মোঃ রেজাউল করিম মিন্টু, নাটোর: নাটোর জেলা শহরে পৌর, উপজেলা, জেলা শহরে প্রতিটি মন্দির দূর্গাপূজা পরিদর্শন করেন নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।

এসময় নাটোরে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি, হিন্দু নেতাদের সাথে মত বিনিময় করেন, তাদের অবাধ সুষ্ঠ পরিবেশে নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান। নাটোর জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি মন্দিরে আনসার, পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস.এম. সাইফুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট টহল জোরদার করেছে। দূর্গাপূজা উপলক্ষে ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে নাটোর জেলার ৫২টি ইউনিয়ন, ৮টি পৌরসভা, ৭টি ইউনিয়ন। বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিকদল, বিএনপি, জামাত, ইসলামী শাষনতন্ত্র ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায় তাদের সংগঠনের পক্ষ থেকে পূজা মন্ডপ পাহাড়া দিচ্ছে পাশাপাশি স্থানীয় গ্রাম পুলিশ রয়েছে। নাটোর জেলায় ৩৫৮টি পূজা মন্ডপ রয়েছে। দূর্গাপূজা উপলক্ষে নাটোর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি ও জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইলকোর্ট পরিচালনা করছে।

নাটোর জেলা আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাংবাদিক কর্মীরা নিয়মিত দূর্গা উৎসব প্রচার করছে। উৎসব মুখর পরিবেশে আনন্দে দূর্গা উৎসব পালিত হচ্ছে নাটোরে। নাটোর জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রতিটি মন্ডপ মন্ডপ দূর্গাপূজা পরিদর্শন করছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০