পাবনায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন


মোঃ ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ১৬ মে, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
পাবনায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে চরতারাপুর ইউনিয়নের ৫৭৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে বিকাশ ও নগদের মাধ্যমে প্রত্যেকের হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়। পাবনাসহ দেশের ২২ জেলার ২২ উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে এ কর্মসূচি চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কয়েকজন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, নারী প্রধান পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ কর্মসূচি চালু করেছে। পর্যায়ক্রমে আরও পরিবার এ সুবিধার আওতায় আসবে।

এ সময় বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

পাবনার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১