পাবনার সাঁথিয়ায় ১৪৪ ধারা ভেঙে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ


মো. ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ ৭৮
পাবনার সাঁথিয়ায় ১৪৪ ধারা ভেঙে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক মো. মিজানুর রহমান সেলিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কোণাবাড়ীয়া মৌজার আরএস খতিয়ান নম্বর ৭৬১ ও আরএস দাগ নম্বর ৩২-এ ৫ দশমিক ৩৯ শতাংশ জমির মালিক মিজানুর রহমান সেলিম। একই দাগের পশ্চিম অংশে অ্যাডভোকেট মনোয়ার জাহিদ গংয়ের ৫ দশমিক ১৪ শতাংশ জমি রয়েছে।

অভিযোগে বলা হয়, আদালতের ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় গত ২৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে সীমানা প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয়। পরে ৩০ আগস্ট রাতে একই প্রাচীরের আরও অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, এ ঘটনায় বিরোধ আরও বাড়তে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। স্থানীয় আশরাফ আলী, সুজন শেখ ও রেজাউল করিমসহ কয়েকজন ঘটনার বিষয়ে অবগত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মনোয়ার জাহিদ বলেন, ‘আমি আমার জায়গার সীমানা প্রাচীর ভেঙেছি। ওই প্রাচীরের মধ্যে আমার জমি রয়েছে। তাই আমি সীমানা প্রাচীর ভেঙেছি।’

বিরোধ এড়াতে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী পক্ষ বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান আনিস বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০