বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে ব্রহ্মপুত্রে মাছের পোনা অবমুক্ত


মফিজ উদ্দিন, ময়মনসিংহ প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ ৬৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে ব্রহ্মপুত্রে মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের জয়মুল আবেদীন সংগ্রহশালা পার্কসংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর মৎস্যজীবী দল।

মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, ত্রিশাল উপজেলা খামার ব্যবস্থাপক মো. মোজ্জামেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক উসমান গনি কুসুম, সদস্য সচিব মো. হানিফ উদ্দিন, মহানগর আহ্বায়ক তন্ময় আহমেদ লিটন, কোতোয়ালি থানা আহ্বায়ক জিয়ারুল ইসলাম সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

মাছের পোনা অবমুক্ত করার পর প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মাছের পোনা অবমুক্ত করা একটি ভালো ও কল্যাণকর উদ্যোগ। একটি মাছ বড় হয়ে মানুষের উপকারে এলেও এর মাধ্যমে মানুষের কল্যাণ সাধিত হবে।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করার মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিএনপি দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

পরে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০