
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির ইয়াবা বিক্রির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যে কোনো মূল্যে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করা জরুরি।
আপনার মতামত লিখুন :