মুজিবুর রহমান চৌধুরীর সাথে ভারতীয় হাই কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
মুজিবুর রহমান চৌধুরীর সাথে ভারতীয় হাই কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর সাথে তার নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় সহকারী হাই কমিশনার (সিলেট) অনিরুদ্ধ দাশ এর সাথে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে হোটেল শ্রীমঙ্গল ইন এর কনফারেন্স হলে আয়োজিত এ  সভায় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের (প্রেস, তথ্য, সংস্কৃতি, ও শিক্ষা বিষয়ক) দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।

এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী হাই কমিশনের কাছে তুলে ধরেন শ্রীমঙ্গলের দুই ধর্মের মানুষের সম্প্রীতির বিষয়টি। তিনি বলেন, শ্রীমঙ্গল কমলগঞ্জে ত্রিপুরার সাথে দীর্ঘ ৮৫ কিলোমিটার সীমান্ত রয়েছে।

যেখানে ৫৮% ভোটার মুসলিম  এবং ৪২% হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠী। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে খাসি, মনিপুরী, দেববর্মা, সাঁওতাল,  মুন্ডা, ওরাওঁ, কন্দসহ অন্যান্য জাতিগোষ্ঠী বাস করেন। যাদের অনেকেরই উভয় দেশে আত্মীয় স্বজন রয়েছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১