
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাসার ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এ ছাড়া সভায় জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষকে পিটিয়ে জখম ও মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সভায় সুন্দরবনে জলদস্যু দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধ, যানজট নিরসন, শহরের বাইরে বাস টার্মিনাল স্থানান্তর, চিংড়িতে জেলি পুশ বন্ধ, ট্রাকস্ট্যান্ড স্থাপন, জলাবদ্ধতা দূরীকরণ এবং কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :