বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর সন্ত্রাসী হামলা


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ ৩৭
বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর সন্ত্রাসী হামলা

লাখোকণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ রকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলে দেশে এক অরাজক পরিস্থিতির তৈরি করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। তারা রাজনৈতিক নেতাদের পর এবার সরকারী কর্মকর্তাদের টার্গেট করে একটার পর একটা হামলা চালাচ্ছে। সরকারি অফিসে অনধিকারে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারিদের ওপর চড়াও হচ্ছে। গালাগালি করছে। এমন কি শারীরিকভাবে লাঞ্ছিতও করছে।

এমন একটি ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও বিআইডব্লিউটিএর বিশ্বব্যাংকের পি-১ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী আইয়ুব আলী। দৈনিকবাংলা মোড়স্থ তার প্রজেক্ট অফিসে ঢোকার সময় একদল দুর্বৃত্তের হামলা ও মারধরের শিকার হয়েছেন তিনি।

এ ঘটনায় তিনি রোববার পল্টন থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। যার নং ৪৭৫ তাং ১৮/০৮/২০২৪ ইং। অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, ‘আমি আজ রোববার সকাল ৯টা ৩৭ মিনিটে কার্যালয়ের (বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) টাওয়ার, ২-৩ রাজউক এভিনিউ ঢাকা-১০০০) সামনে গাড়ি থেকে নামার সময় ৬/৭ জন অপরিচিত যুবক আমাকে শারীরিকভাবে আঘাত করে। এতে আমি বুকের ডানদিকে, বাম হাতে এবং মাথায় প্রচন্ড আঘাত পাই। আমার দপ্তরের অফিস সহকারী ও গাড়ি চালক আমাকে উদ্ধারের চেষ্টা করলে তাদেরকেও আঘাত করে হামলাকারীরা’।

উল্লেখ্য হামলার একটি ভিডিও পাওয়া গেছে। এতে দেখা গেছে কিছু বুঝে উঠার আগেই কয়েক যুবক তাকে উপর্যুপুরি কিল ঘুসি,লাথি মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলে। এসময় তিনি চিতকার দিলে ভবনের চারদিক থেকে লোকজন ছুঁটে আসায় তিনি প্রাণে বেঁচে যান। ধারণা করা হচ্ছে যে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আইয়ুব আলীর চাকুরীস্থল বিআইডব্লিউটিএর কোন পুরাতন শত্রুরা (কলিগ) ভাড়াটিয়া গুন্ডা দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছেন। অথবা কোন ঠিকাদার এই ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়ছেন।

এতোদিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকায় তারা সুযোগ পাননি। তবে মাঝে মধ্যে তারা বলতেন যে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তাকে দেখে নেবেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার জন্য পুলিশ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন বিআইডব্লিউটিএর দেশ প্রেমিক কর্মকর্তা ও কর্মচারীগণ। এ দিকে সুশীল সমাজের পক্ষ থেকে সরকারী কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা আরো জোরদারের দাবি জানানো হয়েছে

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০