এভিটোয়ার নতুন কমিটি গঠন সভাপতি সাদেক সিদ্দিকী সম্পাদক বাবলু


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ
এভিটোয়ার নতুন কমিটি গঠন সভাপতি সাদেক সিদ্দিকী সম্পাদক বাবলু

লাখোকণ্ঠ প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার ক্যামেরা ও টেকনিকেল হাউজগুলোর সংগঠন অডিও ভিজ্যুয়াল টেকনিকেল ওনার্স এসোসিয়েশন (এভিটোয়া) এর নতুন কমিটি ঘোষনা হয়েছে। এতে সভাপতি সাদেক সিদ্দিকী ও সম্পাদক আশরাফুল আলম বাবলুসহ মোট ২১ সদস্যের একটি নির্বাহী কমিটির নাম ঘোষনা করা হয়। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে নির্বাচন বাস্তবায়ক কমিটি নবগঠিত এই কমিটির নাম ঘোষনা করেন।

কমিটির সহ সভাপতি এএফএম সাঈদ অপু, কামাল হোসেন, যু্গ্ন সম্পাদক পাংখা মনির, সহ যু্গ্ন সম্পাদক মেহদি হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক মাহমুদ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাজু, কোষাদক্ষ শাহাদাব ইয়াছির চিনু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক মাহমুদ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাউসার হামিদ, আইন সম্পাদক মিঠু রায়, প্রচার সম্পাদক রাকিবুল হাছান। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে বাবুল বিশ্বাস, ইফতেখার আলী ডন, আবদুর রউফ মন্টু, রিপন রহমান খান, আব্দুল্লাহ আল মামুন, পলাশ ও এ আই হিমেলের নাম ঘোষনা করা হয়।

নতুন সভাপতি ও সম্পাদক জানান, তারা নব গঠিত নির্বাহী কমিটি ও সকল সাধারন সদস্যকে সাথে নিয়ে এভিটোয়াকে এগিয়ে নেয়ার পাশাপাশি বিপদে আপদে হাউজ মালিকদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১