ডিপিডিসি’র ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
ডিপিডিসি’র ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লাখোকণ্ঠ প্রতিবেদক: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা  ২ জানুয়ারি ২০২৪ খ্রি. মঙ্গলবার বিদ্যুৎ ভবনস্থ ডিপিডিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডিপিডিসি’র পরিচালনা পর্ষদের  চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব  মোঃ হাবিবুর রহমান, বিপিএএ।

বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ অর্থ বৎসরের লাভ ক্ষতির হিসাব, স্থিতিপত্র, ২০২২-২৩ অর্থ বৎসরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন ও পরিচালকবৃন্দের প্রতিবেদন উপস্থাপন এবং অনুমোদন করা হয়।

এছাড়াও সভায় কোম্পানির অবসরগ্রহণকারী পরিচালকবৃন্দের স্থলে পরিচালক নির্বাচন / পুনঃনির্বাচন করা হয় এবং আগামী ৩০ জুন, ২০২৪ খ্রি. তারিখে সমাপ্ত অর্থ বৎসরের জন্য (পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত) কোম্পানির বহিঃনিরীক্ষক নিয়োগ ও পারিতোষিক নির্ধারণ করা হয়।

২০২২-২৩ অর্থবছরে ডিপিডিসি’র কার্যক্রমে শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সভায় ডিপিডিসি’র পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারগণ এবং ডিপিডিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০