ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (৪ এপ্রিল) এসব তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

মূল্যবৃদ্ধির পরও নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস

এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

এছাড়া, দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০