
রোববার রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পোশাক ও টেক্সটাইল খাতের সহযোগিতা জোরদারের বিষয় উঠে আসে। বিজিএমইএর পক্ষ থেকে মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাকের ওপর শুল্ক ছাড়ের একটি কার্যকর ব্যবস্থা বিষয়ে স্পষ্টীকরণ চাওয়া হয়।
বৈঠকে সাম্প্রতিক সময়ে শুল্ক পরিবর্তনের কারণে সৃষ্ট ব্যবসায়িক বিভ্রান্তির বিষয়টিও তুলে ধরেন বিজিএমইএর নেতারা। জবাবে রাষ্ট্রদূত বলেন, মার্কিন সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে স্থিতিশীলতা ফিরে আসবে বলে তিনি আশা করছেন।
মোটরসাইকেলে দিনে ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার তেল নেওয়া যাবে
এ সময় বাংলাদেশের শিল্প খাতের চাহিদা মেটাতে জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং দেশীয় গ্যাস উত্তোলনে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বৈঠকে বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার শেষে উভয় পক্ষ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :