নতুন পে স্কেলের গেজেট প্রকাশ কবে?


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ ৪৩৪
নতুন পে স্কেলের গেজেট প্রকাশ কবে?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুপ্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাসে বাস্তবায়ন করছে সরকার। এই বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে বেতন বৃদ্ধির ধরন, কত ধাপে বাস্তবায়িত হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে এবং কবে গেজেট প্রকাশ করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, পে স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক দিক পর্যালোচনা শেষে চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ করা হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের ধাপ, আর্থিক প্রভাব ও সফটওয়্যার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো পর্যালোচনা করেই চূড়ান্ত গেজেট জারি করা হবে। তবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির খবর হলো, গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হতে পারে। সে ক্ষেত্রে তারা বকেয়াসহ বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০