ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার বিস্তার রোধ ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণ-প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। তাই পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার সময় পরিবেশ ও জীববৈচিত্র্যের যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। এ কাজে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি।

কর্মসূচিতে ছাত্রদলের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনার দাবি জানানো হয়। প্রশাসনের জনবলের ঘাটতি থাকলে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতার কথাও জানান সংগঠনটির নেতাকর্মীরা।

অভিযানে ছাত্রদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা ক্যাম্পাসের বিভিন্ন হল ও একাডেমিক ভবন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশারি ব্যবহার এবং জ্বর বা র‍্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে জনবলের ঘাটতি থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০