জবিতে চার রুটে নতুন বিআরটিসি বাস চালুর উদ্যোগ


জবি প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ মে, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
জবিতে চার রুটে নতুন বিআরটিসি বাস চালুর উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নারায়ণগঞ্জ, মিরপুর, আব্দুল্লাহপুরসহ চারটি রুটে নতুন বিআরটিসি বাস সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাস সংকটে ভুগছেন। মূলত চালক সংকটের কারণে পর্যাপ্ত বাস দেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দীন এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির পরিপ্রেক্ষিতে চারটি রুটে নতুন বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

জবিকস নির্বাচনে সভাপতি হাবিবুর, সম্পাদক হালিম

তিনি বলেন, নতুন বাস চালু হলে সংশ্লিষ্ট রুটগুলোতে শিক্ষার্থীদের চাপ কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো রুটে নামানো হবে।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই বাস সংকট রয়েছে। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় সংকট আরও বেড়েছে। এ কারণে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নতুন আটটি বাস সংযুক্ত করার দাবি জানিয়েছিলেন। পরে উপাচার্য ও পরিবহন প্রশাসকের উদ্যোগে চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

জবি উপাচার্যকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আরও বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অচল ও নষ্ট বাসগুলো মেরামতের কাজও চলছে। সংস্কার শেষে সেগুলো পুনরায় চলাচলের উপযোগী করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন বাস সংযুক্ত হলে ক্লাস ও পরীক্ষাকেন্দ্রিক যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা এতে বেশি উপকৃত হবেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১