চাঁদপুর-৪ আসনের সাবেক এমপি ড. শামছুল হক আর নেই


প্রতিনিধি প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ
চাঁদপুর-৪ আসনের সাবেক এমপি ড. শামছুল হক আর নেই

লাখোকণ্ঠ প্রতিবেদক:.চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ উপজেলা) এর সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া  মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত অবিভক্ত সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন।  এবারও চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ফরিদগঞ্জে আসনে দেড় হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সংক্রমণ জনিত কারণে তিনি আজ সকাল ৬.৪২টায় হাসপাতালেই মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১