নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ নির্বাচন অবাধ ও উৎসবমুখর হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে এমন মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) পর্যবেক্ষক ডেভিড ড্রেয়ার। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক এই মার্কিন কংগ্রেসম্যান।

গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনের পর ড্রেয়ার জানান, একটি সুশৃঙ্খল ভোটের পরিবেশ এবং জনগণের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করেছেন।

তিনি বলেন, ‘আজ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এটি আমার বাংলাদেশে প্রথম সফর। আমি দেখতে পাচ্ছি জনগণের মধ্যে উন্মাদনা, আনন্দ এবং উৎসবের আমেজ।’ ড্রেয়ার জানান, তিনি সহকর্মীদের সঙ্গে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখেছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন