ডা. তাসনিম জারার নির্বাচনি ইশতেহার


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ ৭১
ডা. তাসনিম জারার নির্বাচনি ইশতেহার

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ  স্বতন্ত্র প্রার্থী  ডা. তাসনিম জারা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নাগরিক বঞ্চনার অবসান ঘটিয়ে ঢাকা-৯ এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের অঙ্গীকার করে তিনি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া তিনি গ্যাস ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেছেন।

নির্বাচনের পর প্রার্থীদের ‘উধাও’ হয়ে যাওয়ার প্রথা ভাঙতে চান তিনি। জারা ঘোষণা করেছেন: ১. এলাকায় সার্বক্ষণিক স্থায়ী কার্যালয় থাকবে। ২. অভিযোগ ট্র্যাকিংয়ের জন্য ডিজিটাল ড্যাশবোর্ড চালু হবে। ৩. এমপির সঙ্গে কথা বলতে কোনো ‘ভাই’ বা ‘নেতা’ ধরার প্রয়োজন হবে না।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ গড়ার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে আমি রাজনীতিতে এসেছি। আপনাদের মাথা নত হতে দেব না। ঢাকা-৯-এর ভাগ্য বদলাতে এবার একজন ডাক্তারকে সুযোগ দিন।’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১