প্রতিনিধি
প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ-৩ আসনের জিল্লুর রহমান (৪০) নামের নৌকা সর্মথককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র কাঁচি প্রতীকে হাজী মোঃ ফয়সাল বিপ্লবের সর্মথকদের বিরুদ্ধে। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্খল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন।
নিহাতের স্ত্রী রেহেনা বেগমের দাবী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সর্মথক মিরকাদিম পৌরসভার সাবেক পৌর মেয়র মোঃ শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মোঃ লিটনের নেতৃত্বে নৌকা সর্মথক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।
ঘটনার দুঃখ প্রকাশ করে জেলা রিটানিং অফিসার মোঃ আবু জাফর রিপন বলেন, এ হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :