হিন্দুদের জন্য প্রথম শহীদ হবো আমি: মির্জা ফখরুল


প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
হিন্দুদের জন্য প্রথম শহীদ হবো আমি: মির্জা ফখরুল

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের জন্য যদি শহীদ হতে হয়, তবে সেই প্রথম শহীদ হবো আমি ও আমার দলের কর্মীরা। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।’ ঠাকুরগাঁও সদর উপজেলার আখচা ইউনিয়নের বলদাপুকুর গ্রামে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের এ প্রার্থী আরও বলেন, ‘আমি আপনাদের এটা বলতে পারি—ভয়ের কোনো কারণ নেই। নির্ভয়ে ভোট দিতে যান, নির্ভয়ে বেরিয়ে আসুন, নির্ভয়ে বাঁচুন।’ ‘আমি মির্জা আলমগীর আপনাদের সঙ্গে আছি। আপনাদের জন্য যদি শহীদ হতে হয়, তবে সে শহীদ আমি হবো,’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ভাইয়েরা, আমি আপনাদেরই একজন। আমি সবসময় আপনাদের জন্য কথা বলেছি, আপনাদের জন্য সংগ্রাম করেছি, আপনাদের সঙ্গে লড়াই করেছি। হাজার হাজার বছর ধরে আমরা হিন্দু-মুসলমান একসঙ্গে বসবাস করছি। এখানে কোনো বিভাজন আমরা চাই না।’ ‘আমি সবসময় বলেছি, আজও বলছি—আমার দল বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না,’ বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমাদের আনন্দের বিষয় হলো—হিন্দু ও মুসলমান একইভাবে ভাবছে। আমরা এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, তাদের কোনো জায়গা দিতে চাই না। বিষয়টি খুবই পরিষ্কার।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১