
সাইদুল ইসলাম (মাসুম): ক্রাইম সিরিজ (সতর্ক সংকেত) দিয়ে ২০১৮ সালে পরিচালক হিসেবে পদযাত্রা শুরু করেছিলেন নির্মাতা আমিনুল সিকদার। অত:পর পরিচালনা করেছেন বেশ কয়েকটি নাটক, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও। তার পরিচালনা মুগ্ধ হয়েছে অগণিত দর্শক। এবার তিনি প্রথমবারের মতো হাজির হচ্ছেন বিজ্ঞাপন চিত্র নির্মাণে।
এই প্রসঙ্গে নির্মাতা আমিনুল সিকদার লাখোকন্ঠ-কে জানান, মিডিয়াতে যুক্ত আছি প্রায় এক যুগ, এবারই প্রথম বিজ্ঞাপন নির্মাণের কাজ করছি। ভালো লাগছে এবং চ্যালেঞ্জও আছে অনেক। কারণ আগে যে গল্প এক ঘণ্টায় বলতাম, এখানে সেই একই গল্প ১ মিনিটে বলতে হচ্ছে। তবে বেশ ভালো লাগছে।
তিনি বলেন, ভালো কাজ করার চেষ্টা করছি। যদিও আমার কাজের সংখ্যা খুবই কম, আসলে কোনো কাজের গল্প বা কনসেপ্ট আমার পছন্দ না হলে কখনো সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করি না। সেই হিসেবে বিজ্ঞাপনের কনসেপ্টটা আামার বেশ পছন্দ হয়েছে বলেই কাজটা করেছি। ভালো একটি বিজ্ঞাপন হয়েছে। আশা করছি প্রচারে গেলে ভালো লাগবে দর্শকদের। এতে অভিনয় করেছে শফিকুল ইসলাম কাইজার, শ্রাবনী জান্নাত ও শিশু শিল্পী জান্নাতসহ আরো অনেকে।
রাজধানীর মোহাম্মদপুরের বছিলাতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। “হ্যামার ওয়ার সেফটি সু”-এর বিজ্ঞাপন ছিল। এটি একটি সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি ‘হ্যামার ওয়ার’। এছাড়া বেশকিছু খণ্ড নাটক নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তরুণ এই নির্মাতা।
আপনার মতামত লিখুন :