তারকাদের কে কোথায় ভোট দেবেন


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
তারকাদের কে কোথায় ভোট দেবেন

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ তারকাদের কে কোথায় ভোট দেবেন। কেউ প্রচারণায় সরব, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার বিদেশে অবস্থানের কারণে কেউ কেউ এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।

চলচ্চিত্র অভিনেত্রী ববিতা গুলশানে চম্পা ও সুচন্দার সঙ্গে কেন্দ্রে যাব দেবেন। গুণী অভিনেতা তারিক আনাম খান বনানীর কেন্দ্রে ভোট দেবেন। মেগাস্টারখ্যাত নায়ক উজ্জ্বলও বনানীর ভোটার। চলচ্চিত্র জগতে এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা ঢাকার উত্তরার কেন্দ্রে ভোট দেবেন। রেকর্ডসংখ্যক সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর ঢাকার দিলু রোড এলাকার ভোটার। জানান, সেখানেই ভোট দেওয়ার ইচ্ছা তার।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ঢাকার মোহাম্মদপুরে ভোট দেবেন।  চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে দেশের বাইরে থাকলেও তিনি ভোট দেবেন কি না এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন মিরপুরের কেন্দ্রে ভোট দেবেন । চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে।  এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন