

একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এই জনপ্রিয় অভিনেতার।
অভিনেতার প্রয়াণে তাকে স্মরণ করে পোস্টে রাহুলকে ‘এক অপরিসীম মগ্ন মানুষ’ ও ‘অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করেন জয়া আহসান। তিনি লেখেন, ‘রাহুল অরুণোদয় ব্যানার্জি এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী। এ যেন ভাবতেই পারা যায় না….।’
জয়া জানান, ‘ঝরা পালক’ সিনেমার সময় রাহুলের সঙ্গে তার প্রথম ও শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল। সেই সময় রাহুল কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন। চেহারায় পুরো মিল না থাকলেও তার অভিনয়ে কবির অনুভব ও গভীরতা স্পষ্ট হয়ে উঠেছিল বলে মনে করেন তিনি।
অভিনেতার সাবেক স্ত্রী অভিনেত্রী প্রিয়াংকার উদ্দেশে তিনি লেখেন, ‘প্রিয়াংকা, তুমি লড়াই এর সমনাম, আজকের এই ঝড়ঝাপটার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে।
আপনার মতামত লিখুন :