
মসলিন লাল পোশাকের লেহেঙ্গায় রুপালি জারদৌসি কাজ। পোশাকের সঙ্গে ওড়নাও ছিল কারুকার্যে পরিপূর্ণ।
ভারী মেকআপের সঙ্গে পরেছিলেন ভারী গয়না। মাথায় পরেছিলেন ছোট আকারের টিকলি। দুই হাতে ম্যাচিং আংটি ও একগুচ্ছ চুরি। খোলা চুলে অভিনেত্রী দেন লাল রংয়ের ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা।
ভিডিওটি পূজা চেরির নতুন একটি ফটোশুটের। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অভিনেত্রী জুড়ে দিয়েছেন বলিউড সিনেমা ‘পরম সুন্দরী’র ‘পরদেশিয়া’র মিউজিক।
এদিকে নতুন বছরে ফটোশুটের পাশাপাশি পুরোদমে সিনেমার কাজও শুরু করেছেন। দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
পূজা চেরি অভিনীত নতুন দুটি সিনেমা হলো ‘দম’ ও ‘দরদিয়া’। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’-এ প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে এবং ‘দরদিয়া’য় আদর আজাদের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে।
আপনার মতামত লিখুন :