দম সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটি আয়না: পূজা চেরি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
দম সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটি আয়না: পূজা চেরি

এবারের ঈদুল ফিতরে আলোচনার শীর্ষে রয়েছে রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমা এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশোপূজা চেরি

মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই এবার ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূজা চেরী। শুটিং স্পটের কিছু ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘দম শুধু একটা সিনেমা না, এটা এমন একটা অনুভূতি, যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।’

ঈদে সাবিলা নূর, পূজা চেরি, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষির প্রতিযোগিতা

ছবিটিতে পূজা চেরির চরিত্রের নাম ‘রানী’। ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘কিছু গল্প থাকে, যেগুলো আমরা দেখি। আর কিছু গল্প থাকে, যেগুলো আমরা নিজের ভেতরে অনুভব করি। দম ঠিক সেই দ্বিতীয়টার মধ্যে পড়ে।’

ছবিটিকে অভিনেত্রী জীবনের আয়নার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘এই সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটা আয়না। যেখানে ভাঙা স্বপ্ন আছে, চেপে রাখা কান্না আছে আর আছে নিজের সঙ্গে নীরব যুদ্ধ করার গল্প।’

শীতে উষ্ণতা ছড়ালেন পূজা চেরি

প্রসঙ্গত, বিএমআর এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে ‘দম’ বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০