চমক দেখালেন রুদ্রনীল ঘোষ, হারলেন সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৫ মে, ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
চমক দেখালেন রুদ্রনীল ঘোষ, হারলেন সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চমক দেখালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অন্যদিকে পরাজয়ের স্বাদ পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুই তারকা সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়েছে। দলের হয়ে লড়াই করে হেরে গেছেন জনপ্রিয় দুই মুখ সোহম ও সায়ন্তিকা।

অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন রুদ্রনীল। রুদ্রনীলের রাজনৈতিক পথচলা বেশ নাটকীয়। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হন। পরবর্তীতে ২০২১ সালের আগে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট উৎসবে মেতেছে যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন

হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিয়েছেন রুদ্রনীল। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে এই আসনে বিজেপির পতাকা উড়িয়েছেন তিনি।

এদিকে নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। ভোট গণনা যত এগিয়েছে, ততই কমেছে তার লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। প্রায় ১০ হাজারের বেশি ভোটে হারতে হয়েছে সোহমকে।

অন্যদিকে, উপনির্বাচনে জয়ের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবার একই কেন্দ্রে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে প্রায় ১৬ হাজারের বেশি ভোটে হার মানতে হয়েছে তাকে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১