জনসম্মুখে ধ.র্ষ.কে.র ফাঁ.সি চান রুকাইয়া জাহান চমক


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৩ মে, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
জনসম্মুখে ধ.র্ষ.কে.র ফাঁ.সি চান রুকাইয়া জাহান চমক

জনসম্মুখে ধ.র্ষ.কে.র ফাঁ.সি চান অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনাটি গোটা দেশবাসীর হৃদয় নাড়িয়ে দিয়েছে।

এই বর্বরোচিত হত্যাকাণ্ড পুরো বাংলাদেশে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। এমনকি ক্ষোভে ফুঁসছেন শোবিজ অঙ্গনের তারকারাও। ধর্ষণের ঘটনায় বিচার দাবি করেছেন আলোচিত চমক। মাত্র তিন দিনের মধ্যে ধর্ষণের বিচার করার দাবি করেছেন তিনি। একইসঙ্গে ধর্ষণের বিচারের আইনের পরিবর্তনও চান। তা না হলে মানুষ আইন হাত তুলে নেবে বলে মনে করছেন এ অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে চমক লিখেছেন, ‘ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে মানুষ তো আইন নিজের হাতে তুলে নেবে। ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে।’

অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন অনেকেই। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সহমত পোষণ করলাম।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘শিশু নির্যাতন আর শিশু ধর্ষণকারীর বিচার জনসম্মুখে প্রকাশ্যে হওয়া উচিত। তা না হলে কোনো মানুষের মনে ভয় সৃষ্টি হবে না।’

প্রসঙ্গত, ধর্ষণের এ ঘটনায় চমক ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম সরব হয়েছেন অভিনেতা মিশু সাব্বির ও চিত্রনায়ক শাকিব খান। এ ছাড়াও ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা এমন ন্যক্কারজনক ঘটনার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

শিশু রামিসা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১