ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা, বিজেপিকে অসুর বললেন শুভশ্রী


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা, বিজেপিকে অসুর বললেন শুভশ্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে বিজেপিকে অসুর বলে কড়া মন্তব্য করেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী

গতকাল বুধবার সকাল সাতটার দিকে রাজ চক্রবর্তীর সঙ্গে ব্যারাকপুরে আরবানার বুথে ভোট দেনএই অভিনেত্রী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট উৎসবে মেতেছে যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন

এদিন আরবানার বুথে স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই।…’

তার এই বক্তব্যে ‘মহিষাসুর’ শব্দটি দিয়ে তিনি যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কেই ইঙ্গিত করেছেন, তা সহজেই অনুমেয়। সবাই বুঝতে পেরেছেন, মমতাকে ‘দেবী দুর্গা’ বলে বিজেপিকে ‘অসুর’ বললেন শুভশ্রী। এ নিয়ে ট্রলের বন্যা বইছে পশ্চিমবঙ্গজুড়ে।

আগামী ৪ মে যে বিজেপির বিরুদ্ধে জয়লাভ হবেই, এমনটাই মত অভিনেত্রীর। বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যে এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে, তা বলাই বাহুল্য। তবে নির্বাচনী ফলাফল নিয়ে যে শুভশ্রী গাঙ্গুলী আশাবাদী, সেটা তার মন্তব্যেই স্পষ্ট।

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে কে হাসবে শেষ হাসি?

এদিকে, এবারের বিধানসভা নির্বাচনে ফের বারাকপুর কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজ চক্রবর্তী। দিন দুয়েক আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে রাজ-রাজত্ব ফেরাতে স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী। সে সময়ে বারাকপুরকে ‘দ্বিতীয় ঘর’ বলেও সম্বোধন করেন ভক্তদের ‘লেডি সুপারস্টার’।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১