‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা নূর


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা নূর

আসন্ন ঈদুল আযহার সিনেমা ‘রকস্টার’-এ সুপারস্টার শাকিব খানের নায়িকা সাবিলা নূর। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে শুটিং।

সূত্রটি জানায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়।

এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা। জানা গেছে, সিনেমাটি হবে পিওর রোমান্টিক মিউজিক্যাল। সে অর্থে অ্যাকশন থাকবে না।

বসন্তের সাজে শোবিজ তারকারা

শুটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে।

আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেকেই অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে ‘রকস্টার’ মুক্তি পাবে আগামী ঈদুল আযহায়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০