রমজানের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
রমজানের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা রমজানের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। এর আগে তিনি পবিত্র মক্কায় ওমরাহ পালন করে করেছেন। বোরকা পরা অবস্থায় একটি ছবি পোস্ট করে ফেসবুকে পূর্ণিমা লিখেছেন, ‘রামাদান মোবারক’। ছবির আবহ বলছে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। এক মনে দাঁড়িয়ে মুচকি হেসে সবাইকে পবিত্র মাসের শুভেচ্ছা জানিয়েছেন।

তার পোস্টের পর মন্তব্য ঘরে ঝড় বয়ে গেছে অনুরাগীদের। একজন লিখেছেন, ‘দিন শেষে রবের কাছেই মানুষ ফিরে আসে, মাপ করার মালিক আল্লাহ।’ অন্য একজন লিখলেন, ‘তারপরও ২০বছরের মেয়ে মেয়ে লাগে। যাইহোক; রমজান মোবারক।’

এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি। বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১