কলম্বিয়ায় সামরিক বিমান বি.ধ্ব.স্ত, নি.হ.ত ৬৬


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
কলম্বিয়ায় সামরিক বিমান বি.ধ্ব.স্ত, নি.হ.ত ৬৬

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নের সময় একটি হারকিউলিস সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৬৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। খবর বিবিসির।

সেনা পরিবহনের জন্য ব্যবহৃত মার্কিন নির্মিত সি-১৩০ হারকিউলিস বিমানটি স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে বিধ্বস্ত হয়।

হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়ার হুঁ/শি/য়া/রি ইরানের

বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা বলেছেন, বিমানটিতে ১২৫ জন আরোহী ছিলেন। ১১৪ জন সেনা সদস্য ছিলেন। এদিকে একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ছয়জন বিমান বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তাসহ ৫৮ জন নিহত হয়েছেন।

তবে দুটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, দুর্ঘটনায় মোট ৬৬ জন নিহত হয়েছেন।

হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁ/শি/য়া/রি ইরানের

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাটিকে ‘দেশের জন্য অত্যন্ত দুঃখজনক’ বলে বর্ণনা করে জানান, বিমানটিতে আগুন লাগার ফলে এর ভেতরে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়।

ঘটনাটি কলম্বিয়ার বিমান বাহিনীর সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মারাত্মক দুর্ঘটনা বলে খবরে উল্লেখ করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০