
রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ কালিমন্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানায়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার খবর পাওয়ার পর অভিযান শুরু করা হয়।
জাহাজটি পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাচ্ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ৯২ মাইল বা ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।
বানজারমাসিন উদ্ধার সংস্থার অভিযান প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকারী দল সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এ ছাড়া ত্রিসাক্তিতে একটি প্রধান উদ্ধারকেন্দ্র স্থাপন করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জাহাজ পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েছিল। তবে এখন পর্যন্ত জাহাজে থাকা যাত্রীদের বিষয়ে কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি। সূত্র: এনডিটিভি
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :