আওয়ামী আমলের ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ ৫০
আওয়ামী আমলের ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় রয়েছে কি না, তা যাচাই করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি সরকারের মূলনীতি—‘সবার আগে বাংলাদেশ’।

ভারতের সঙ্গে করা চুক্তির বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে দেশের স্বার্থের পরিপন্থী কোনো বিষয় থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরের উদাহরণ দিয়ে নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের দুটি জাহাজ একই সময়ে বন্দরে এলে বন্ধু দেশের জাহাজ আগে খালাসের মতো দেশের স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তি করা হয়েছিল। এসব চুক্তি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থ রক্ষার পরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে বলে জানান তিনি।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল।

দেশের অর্থনীতি নিয়ে নুরুল ইসলাম মনি বলেন, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ সরকার পরিশোধ করেছে। বর্তমানে দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানেও সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে স্বাবলম্বী করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০