বাংলাদেশি সাংবাদিকদের জন্য রাশিয়ার আন্তর্জাতিক পুরস্কার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ ১৭
বাংলাদেশি সাংবাদিকদের জন্য রাশিয়ার আন্তর্জাতিক পুরস্কার

রাশিয়া ও দেশটির সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে কাজ করা সাংবাদিক, ব্লগার, লেখক ও মিডিয়া পেশাজীবীদের জন্য শুরু হয়েছে ৫ম আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ‘অনেস্ট ভিউ–২০২৬’-এর আবেদন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় মোট ছয়টি বিভাগে আবেদন করা যাবে। বিভাগগুলো হলো—রাশিয়ার বস্তুনিষ্ঠ কভারেজে বিশেষ অবদানের জন্য গ্র্যান্ড প্রিক্স, অর্থনৈতিক ও সামাজিক অংশীদারিত্বমূলক প্রতিবেদন, সংস্কৃতি ও ঐতিহ্য, পেশাদার সাংবাদিকতা, ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ সাংবাদিকদের কাজ এবং রাশিয়াকে নিয়ে সেরা সামাজিক যোগাযোগমাধ্যম প্রকল্প।

বিজয়ীদের জন্য নগদ অনুদানের পাশাপাশি চূড়ান্ত বিজয়ী ও ফাইনালিস্টদের মস্কোতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ ভ্রমণের যাতায়াত ব্যয় বহন করা হবে।

বাংলাদেশের সাংবাদিক, ব্লগার ও মিডিয়া পেশাজীবীরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ অক্টোবর ২০২৬।

আগ্রহীরা অনেস্ট ভিউ–২০২৬-এর ওয়েবসাইট থেকে আবেদন ও বিস্তারিত নির্দেশনা জানতে পারবেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০