পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৮ মে, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ ১২৪
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরেই তার নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গু.লি করে হ.ত্যা

নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ রাজ্যে এসে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম পরিষদীয় দলনেতা হিসেবে ঠিক করা হয়। পরে বিজেপি নেতৃত্ব তাঁর নাম ঘোষণা করে।

এরপর শুভেন্দু রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। শুভেন্দুর নাম আগেই মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় ছিল। কারণ তিনি পরপর দুইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করেছেন।

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী?

২০২১ সালে নন্দীগ্রামে তিনি মমতাকে ১৯৫৬ ভোটে হারান। এবার ভবানীপুরে তিনি মমতাকে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন এবং নন্দীগ্রামেও প্রায় ১০ হাজার ভোটে জয় পেয়েছেন। এই ধারাবাহিক জয়ের কারণে বিজেপির অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী হওয়ার সবচেয়ে যোগ্য প্রার্থী শুভেন্দু অধিকারী।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১