ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন আতাল! 


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ
ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন আতাল! 

ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন আতাল!

ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারের রদবদলের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার হাতে থাকবে। খবর রয়টার্স’র।

বলা যায় আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আতাল। মাত্র ৩৪ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর পদে বসছেন। এর আগে ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

গ্যাব্রিয়েল আতাল এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

দায়িত্ব গ্রহণের ২০ মাস পর বর্নি পদত্যাগ করেন। ২০২২ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তার আগে ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১