২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু: দীনেশ ত্রিবেদী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৫ জুন, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ ৫৩০
২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু: দীনেশ ত্রিবেদী

আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১