
আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। দুই দেশের অভিজ্ঞতা বিনিময় করে, কিভাবে সংসদীয় ব্যবস্থা আরো শক্তিশালী করা যায়–সে বিষয়েও আলোচনা করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে—এই আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আলোচনা সব সময় চলমান বিষয়।
গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। যদি আলোচনা শেষ হয়ে যায় তাহলে ওটা গণতন্ত্র না। গণতন্ত্রে আলোচনা হলো বহমান নদীর মতো। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে সব আলোচনাই চলমান থাকবে।’
দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপও তৈরির আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের হাইকমিশনার বলেন, ‘দুই দেশের সংসদ কিভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো কিভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।’
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :