বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুত


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুত

লাখোকণ্ঠ ডেস্ক: লেবাননের বৈরুতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সম্প্রতি ইসরায়েলি বাহিনী এখানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানান ওই সাংবাদিক।

এই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানে ব্যাপক জনসমাগম ও অস্থিরতা তৈরি হয়েছে। গত সপ্তাহের ধারাবাহিক তীব্র বিমান হামলার পর গত শনিবার থেকে এলাকাটিতে নতুন করে কোনো হামলা হয়নি।

ছাগল পালনে স্বাবলম্বী সেফালি

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০