প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বলেছেন, তিনি ‘কুফর ও ঔদ্ধত্যের সামনের সারির দুই বাহিনী’র বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবেন।

আজ শনিবার (১৮ এপ্রিল) আর্মি ডে উপলক্ষে টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী ‘তাদের (ইসরাইলি-মার্কিন) দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে’ এবং ‘আমাদের ড্রোনগুলো বজ্রপাতের মতো আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর আঘাত হানছে’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত’।

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিল ইরান

খামেনি সাম্প্রতিক যুদ্ধকে ইরানের বিপ্লবী ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। তিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দুটি ‘আরোপিত যুদ্ধ’ হয়ে বর্তমান সংঘাত পর্যন্ত এর ধারাবাহিকতা ব্যাখ্যা করেন। তার মতে, সেনাবাহিনী বিপ্লবের পর থেকেই ‘নিজের সঠিক অবস্থানে’ রয়েছে এবং এটি ‘জনগণের হৃদয় থেকে উঠে আসা, সত্যিকারের জাতির সন্তান’।

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিলো ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই মুহূর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। যার মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হবে। পাকিস্তানের মধ্যস্থতায় প্রায় পাঁচ সপ্তাহের সংঘাতের পর গত ৭ এপ্রিল এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০