
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু এলাকায় প্রায় ৩৩ ইঞ্চি (৮৩ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষার রেকর্ড করা হয়েছে। উপকূলবর্তী উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ১ থেকে ২ ফুট তুষার জমার আশঙ্কা রয়েছে। খবর বিবিসির।
নিউইয়র্কে ‘প্রায় অসম্ভব’ ভ্রমণ পরিস্থিতির সতর্কতা জারি করা হয়। রোড আইল্যান্ড ও কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন এবং মহাসড়কে গতিসীমা কমিয়ে ঘণ্টায় ৪০ মাইল নির্ধারণ করেন।
ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ৫ হাজার ৬৭৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ৯৮ শতাংশ এবং জেএফকে বিমানবন্দর থেকে ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর ৯২ শতাংশ, নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি ৯২ শতাংশ এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ৮১ শতাংশ ফ্লাইট বাতিল করেছে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে আরও সময় লাগবে এবং নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :