শি জিনপিংয়ের সঙ্গে ডনাল্ড ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক আজ, গুরুত্ব পাচ্ছে কোন ইস্যু?


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ মে, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
শি জিনপিংয়ের সঙ্গে ডনাল্ড ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক আজ, গুরুত্ব পাচ্ছে কোন ইস্যু?

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার (১৪ মে) রুদ্ধদ্বার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যখন থমকে আছে, ঠিক তখনই দুই নেতা মুখোমুখি হচ্ছেন। জানা গেছে, বাণিজ্য সংঘাতের পাশাপাশি এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর জট খোলার সমীকরণ।

স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিং বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

ট্রাম্পের এবারের সফরে আলোচনার টেবিলে থাকবে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। বাণিজ্যিক আলোচনার আড়ালে মার্কিন প্রেসিডেন্টের সফরের বড় অংশজুড়ে থাকবে ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে শান্তিচুক্তি যখন অনিশ্চয়তায়, তখন চীনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। যদিও বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প দাবি করেছেন, ইরান সংকট সমাধানে কারও সাহায্যের প্রয়োজন নেই।

মে মাসে চীন সফর করবেন ভ্লাদিমির পুতিন

তবে বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের তেলের বাজারে প্রভাব পড়েছে, সেটিকেই আলোচনার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন ট্রাম্প। ইরান ও বাণিজ্য নিয়ে বেশি আলোচনা হলেও তাইওয়ান ইস্যুও ট্রাম্প-শি বৈঠকে গুরুত্ব পাবে। সম্প্রতি তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সিনেটররা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের কাছে কোনো ছাড় না দেয়া হয়।

অন্যদিকে, এআই প্রযুক্তির লড়াই এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির ওপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের ওপর পাল্টা চাপ দিতে পারে চীন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় দৃষ্টি রাখবে আন্তর্জাতিক মহল।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১