বরগুনার পাথরঘাটায় রাতভর অভিযানে ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ ২৭২
বরগুনার পাথরঘাটায় রাতভর অভিযানে ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড

লাখোকণ্ঠ প্রতিবেদক: অপারেশন ”ডেভিল হান্ট”- বরগুনার পাথরঘাটায় রাতভর অভিযানে ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট”পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা হতে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা, নৌবাহিনী কন্টিনজেন্ট এবং পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে মোঃ আসাদুজ্জামান (৫৫), মোঃ মোস্তফা (৬৫), মোঃ জাকির দফাদার (৫৫), মোঃ ওমর ফারুক (৫০) কে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত সকলেই আওয়ামী লীগ এর নেতাকর্মী।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০