ট্রাফিক মতিঝিল বিভাগ পরীক্ষার্থী অভিভাবকদের সুবিধার্থে বিশ্রামাগারের ব্যবস্থা করেছে


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
ট্রাফিক মতিঝিল বিভাগ পরীক্ষার্থী অভিভাবকদের সুবিধার্থে বিশ্রামাগারের ব্যবস্থা করেছে
লাখোকণ্ঠ প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ পরীক্ষার্থীদের অভিভাবকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

বিশ্রামাগার ও বসার ব্যবস্থা: পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অভিভাবকদের বসার জন্য অস্থায়ী প্যান্ডেল ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্রামাগারে অভিভাবকদের জন্য বসার চেয়ার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যা রোদ ও গরমে অভিভাবকদের ভোগান্তি কমাতে সাহায্য করছে।

 মতিঝিল জোনের অধীনে কেন্দ্রগুলোর সামনে যেন তীব্র যানজট না হয়, সেজন্য ট্রাফিক পুলিশ কাজ করছে এবং যানবাহন পার্কিংয়ের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা ও ভোগান্তি অনেকটা কমানো এবং নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করে বাসায় ফেরাও অনেকটা স্বস্তি দায়ক হয়েছে বলে অনেক অভিভাবক জানান।

মতিঝিল ডিসি ট্রাফিক দেওয়ান জালাল উদ্দীন চৌধুরী পি পি এম এর সময়োপযোগী ও সুযোগ্য নেতৃত্বে এস এস সি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যানজট মুক্ত যাতায়াত,অভিবাবকদের বসা ও যানবাহনের সুন্দর পার্কিং ব্যবস্থা গ্রহণ করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পুলিশ সারাদেশ জনমুখী এরকম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলে পুলিশের প্রতি মানুষের আস্থা অনেক গুণ বেড়ে যাবে বলে সাধারণ মানুষ মত প্রকাশ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০