ডিএমপির ৪ বিভাগে ডিসি পদে রদবদল


প্রতিনিধি প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
ডিএমপির ৪ বিভাগে ডিসি পদে রদবদল

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন এই পদায়নের ফলে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে কর্মরত এম. তানভীর আহমেদকে গুলশান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে বদলি করে মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়াও, একই আদেশে গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া মিরপুর বিভাগের বর্তমান ডিসি মো. মইনুল হককে বদলি করে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল সম্পন্ন করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন