ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিক-আপ উল্টে নিহত-২,আহত-৪


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিক-আপ উল্টে নিহত-২,আহত-৪

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিক-আপ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় চারজন আহত হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার হাঁসারা এলাকার এক্সপ্রেসওয়েতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনায় নিহতরা হলেন, মো.হাফিজ(৪০), মো.শহিদুল ইসলাম (৩৫) দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এ ঘটনায় আহত চারজন মাছ ব্যবসায়ীর নাম জানা যায়নি।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, দুপুরে ৭ জনসহ মাছবাহী পিক-আপটি লৌহজংয়ের উপজেলার মাওয়া ঘাট এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। গাড়িটি হাঁসারা হাইওয়ে ফাঁড়ির দিকে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সজড়ো ধাক্কা দেয়। এতে পিক-আপটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হয় পিক আপে থাকা লোকজন। তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আকলিমা রৌশন জানান, দুপুর দুইটার দিকে ৬ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজন মারা গিয়েছিলেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, দূ’র্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। হতাহতরা সবাই মাছ ব্যবসায়ী। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলো। নিহতদের লাশ হাঁসারা থানায় রয়েছে।