সিজিডিএফ এ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
সিজিডিএফ এ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আইএসপিআর,ঢাকা, ১৯ মার্চ: সিজিডিএফ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস-২০২৪ আজ মঙ্গলবার (১৯-০৩-২০২৪) পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সিজিডিএফ কার্যালয়ে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কামরুন নাহার।

তিনি আলোচনা সভায় বলেন, বঙ্গবন্ধু মানেই স্বপ্নের সোনার বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিজিডিএফ কার্যালয় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দ্রুত সেবা প্রদান করে যাচ্ছে, দ্রুততম সময়ে যথাযথ সেবা প্রদান করাই আমাদের অঙ্গীকার। উক্ত সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ, মহান মুক্তিযুদ্ধে সকল শহিদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহিদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০