নন্দীগ্রামে টাকা ছিনতাই ঘটনায় যুবলীগ নেতাসহ ৮ বিরুদ্ধে মামলা 


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে টাকা ছিনতাই ঘটনায় যুবলীগ নেতাসহ ৮ বিরুদ্ধে মামলা 

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামে এক গরু ব্যবসায়ীর পথরোধ করে মারপিট ও গরু বিক্রির পৌনে ৩লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বুড়ইল ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ফারুকসহ ৮জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামী জাকারিয়া হোসেনকে (২৮) গ্রেফতার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।

গতকাল সোমবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আগেরদিন রোববার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে গেলেও ৩নং আসামি জাকারিয়াকে গ্রেফতার করা হয়। তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে শরিষাবাদ গ্রামের মকবুল হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার শরিষাবাদ এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন শরিষাবাদ বাংলাবাজার এলাকায় একটি অফিস করেছেন। সেখানে জমিজমা সংক্রান্তসহ বিভিন্ন ব্যাপারে নিয়মিত সালিশ-দরবার বসানো হয়। রাতে বসে মাদকের আড্ডা। পুকুর সংস্কারসহ জায়গা দখলকাজে ফারুকসহ তার লোকজন চাঁদাবাজি থেকে শুরু নানা অপরাধে সম্পৃক্ত। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে উল্টো মিথ্যা কথা রটায় ফারুক। গতবছর মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় দুই পদে নিয়োগ বাণিজ্যের ১০ লাখ টাকা ভাগাভাগির বিষয়ে ফারুকের স্বীকারোক্তির গোপনে ধারণকৃত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা, জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে যুবলীগ নেতা ফারুক চাঁদাবাজি করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০ জানুয়ারি গরু ব্যবসায়ী আব্দুল কাদের চান্দাইকোনা হাটে গরু বিক্রয় করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাংলাবাজারে একটি চায়ের দোকানের সামনে গরু ব্যবসায়ীর পথরোধ করে যুবলীগ নেতা ফারুকসহ আটজন ব্যক্তি। তাকে মারপিট করে মাথায় ধারালো হাসুয়ার কোপ দেয় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় গরু ব্যবসায়ীর কাছে থাকা পৌনে ৩লাখ টাকা ছিনতাই করে অভিযুক্তরা। স্থানীয়রা ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০