ভোলার কোস্ট গার্ড ও পুলিশের পৃথক  অভিযানে মাদক সহ কারবারি আটক


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ জুন, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
ভোলার কোস্ট গার্ড ও পুলিশের পৃথক  অভিযানে মাদক সহ কারবারি আটক

লাখোকণ্ঠ প্রতিবেদক: কোস্ট গার্ড ও পুলিশের পৃথক  অভিযানে মাদক সহ কারবারি আটক।

ভোলার ইলিশায় কোস্ট গার্ড ও পুলিশের পৃথক দুটি অভিযানে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং নগদ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার ৯ জুন ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯ জুন ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর উপজেলাধীন ইলিশা এবং সামান্দা ইউনিয়নে পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ লক্ষ ৪১ হাজার ৫ শত টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং নগদ ১২ হাজার ৮ শত ৪৫ টাকা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিবরণঃ

মোঃ আব্বাস (৩৮) ভোলা জেলার সদর উপজেলাধীন সামান্দা ইউনিয়নের সামান্দা গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রেস বিজ্ঞপ্তি

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০